জেলা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পিএম
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আপনার সবাই জানেন- আমাদের প্রধানমন্ত্রী তরেক রহমান প্রত্যেকটা মানুষকে একইভাবে দেখেন। কে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান- তা বিবেচনা করা হয় না। আমদের সবার একটাই পরিচয়- আমরা বাংলাদেশি। এটা আমাদের বড় পরিচয় এবং এই পরিচয়টা নিয়েই আমরা সবাই এক সঙ্গে থেকে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। সে জন্য আমরা একজনের বিপদে আরেকজন এগিয়ে আসব। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সবাই এক সঙ্গে থাকব। আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য অশুভ শক্তিকে দূরে সরিয়ে সৌন্দর্য়ের সৌহার্দে সম্প্রীতির বাংলাদেশ তৈরি করব।
তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। এতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে আমাদের মাঝে।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি প্রণব কুমার সিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- সুনীল কুমার, কালীপদ ঘোষ, অনিল কুমার, রঞ্জিত কুমার দে প্রমুখ।
প্রতিনিধি/এলএ