Dhaka Mail Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের নির্বাচন কাল, ৭ পদে লড়ছেন ৪৫ প্রার্থী

জেলা প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর)। নির্বাচনকে ঘিরে শহরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিটের ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচটি সদস্য পদসহ মোট সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ প্রার্থী।

এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন মো. আসাদুজ্জামান শাহীন, এ.বি.এম. মোমিনুল হক ও ফরিদ উদ্দিন আহমেদ।

সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন—কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূঞা, মো. মিজানুর রহমান ও মো. শাহ ওয়াসিম পারভেজ।

এ ছাড়া পাঁচটি সদস্য পদের বিপরীতে লড়ছেন ৩৭ প্রার্থী। তারা হলেন মনিরুল ইসলাম মানিক, মো. নিশাদুল ইসলাম, মো. তানভীর রুবেল, মো. লতিফুর রহমান আল-আমিন, এ.এইচ.এম. শাহীন আহমেদ, মো. রুকুনুজ্জামান (রতন), আশরাফুল ইসলাম বাবু, মো. জিয়া কারদার, মতিউল ইসলাম কবির, মুকিতুর রহমান, মো. মোজাম্মেল হক, মো. নাজমুল ইসলাম আকঞ্জি, সাহিদুল ইসলাম (অপু), শাহআলম পালোয়ান, কাজী সাখাওয়াত হোসাইন, মো. মুরাদ আহমেদ, আব্দুল্লাহ আল-মামুন, রুমেল উদ্দিন আহমেদ, নাছির আহমেদ, মো. মাইনুদ্দিন (রুবেল), মো. শাহাদাৎ হোসেন, মো. জুবায়ের হোসেন, মো. কামরুল হক, মাহহারুল আহমেদ চৌধুরী, গিয়াস উদ্দিন, কাজী মহিবুল ইসলাম ডিকন, মো. সাঈদ হাসান সানি, মো. আলমগীর হোসেন সাগর, মো. আশিকুল ইসলাম (সুমন), মো. মাহাবুবুর রহমান খান, মো. অলিউর রহমান, মো. আমিন মিয়া, মো. শরীফুল ইসলাম, মো. আব্দুল লতিফ লিটন, আবুল কাশেম, আবুল বাশার ও মো. আফজালুর রহমান রিপন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচন: অনলাইন-অফলাইনে উৎসবের আমেজ

পর্তুগাল প্রবাসীর গাড়ি ভাড়া নিয়ে বিক্রির অভিযোগ, প্রতারক গ্রেফতার

নির্বাচনে মোট ভোটার ১০ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন।

এদিকে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য ও সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি)।

প্রধান নির্বাচন কমিশনার প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।

প্রতিনিধি/জেবি