Dhaka Mail Logo

সারাদেশ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত  

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফ মালিথা (৬৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের খয়েরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ মালিথা ওই এলাকার মৃত সাবান মালিথার ছেলে। তিনি খয়েরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে সাইকেলযোগে খয়েরপুর জামে মসজিদে যাচ্ছিলেন আব্দুল লতিফ মালিথা। এ সময় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ব্যাটারি চালিত অটো তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, এতে তিনি গুরুতর আহত হন। 

এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/এআরএম