Dhaka Mail Logo

সারাদেশ

রাউজানে ফের লাশ: দুই পক্ষের সংঘর্ষে ‘বিএনপি কর্মী’ নিহত

জেলা প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

চট্টগ্রামের রাউজান উপজেলায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ‘বিএনপি কর্মী’ করিম নামে একজন নিহত হয়েছেন। এ নিয়ে রাউজানে রাজনৈতিক হত্যার সংখ্যা দাঁড়াল ২২ জনে। 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি সাইফুল ইসলাম। বলেন, গুলিতে এক যুবক নিহত হয়েছেন। কে বা কারা তাকে হত্যা করেছে জানি না, আমরা মাত্র ঘটনাস্থলে এসেছি। 

৫ আগস্ট সরকার পতনের পর শুধু রাউজান উপজেলায় খুন হয়েছেন ২১ জন। যাদের প্রায় সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িত। এবার সেই তালিকায় নাছিরকে নিয়ে সংখ্যা দাঁড়াল ২২ জনে।

প্রতিনিধি/এলএ