Dhaka Mail Logo

সারাদেশ

সুন্দরবনে র‍্যাবের অভিযান, তিন বস্তায় ৩৩ অস্ত্র

জেলা প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পিএম

সুন্দরবনের শরণখোলা এলাকায় অভিযান চালিয়ে ৩৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) বিকেলে উদ্ধার অস্ত্রগুলো শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাপদার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শরণখোলা থানার সুন্দরবন হরিণটানা এলাকার শ্যাওলা নদীর তীরসংলগ্ন গড়াইল বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদে ওই এলাকায় অস্ত্রসদৃশ বস্তু পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি বিদেশি শর্টগান, চারটি দেশীয় তৈরি পাইপগানসহ  ও দেশীয় তৈরি পুরোনো ওয়ান শুটারগানসহ ৩৩ অস্ত্র।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য অস্ত্রগুলো শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব-৬।

প্রতিনিধি/এলএ