Dhaka Mail Logo

সারাদেশ

নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ এএম

মহাসড়কে নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে শ্রমিক ইউনিয়ন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন শ্রমিক ইউনিয়নের নেতারা।

এসময় জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন- বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুর এবং চালক ও সহকারীদের মারধরের করে কতিপয় কিছু লোক।

2

এ সময় বাস থেকে টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেন শ্রমিকরা। ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় তারা কর্মবিরতির সিদ্ধান্ত নেন।

চালক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা পরিবহন নেতাদের।

এছাড়া বাসে ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

প্রতিনিধি/এএইচ