Dhaka Mail Logo

সারাদেশ

পাথরঘাটায় ১০৭ পিস ইয়াবাসহ যুবক আটক

জেলা প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

বরগুনার পাথরঘাটায় ১০৭ পিস ইয়াবাসহ সাকিব (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ৪টার দিকে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম এসব তথ্য জানান।

আটক সাকিব পাথরঘাটা সদর ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গ্রামের জাকির হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার ৪ নম্বর পাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাদুরতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাকিব স্থানীয় বাদল ডাক্তারের বসতঘরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

পুলিশের দাবি, আটক সাকিবের নিজ হাতে বের করে দেওয়ার তথ্য অনুযায়ী তার পরিহিত লুঙ্গির পেছনের কোচর থেকে ১০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবাগুলো জব্দ করা হয়। পাথরঘাটা থানার এসআই (নিরস্ত্র) আবু জাফর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম জানান, আটক সাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলাটি পাথরঘাটা থানায় ৪ নম্বর, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬ হিসেবে দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/ এজে