জেলা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পিএম
চাঁদপুরের মতলব দক্ষিণে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে দুটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া আটটার দিকে উপজেলার দক্ষিণ নওগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
মতলব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় দুপুরে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ নওগাঁও এলাকায় ফারুক ঢালী ও জুয়েল ঢালীর মালিকানাধীন দুটি কাঁচা বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
অগ্নিকাণ্ডে আনুমানিক ৭ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ২০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত বা নিহত হননি।

ফায়ার সার্ভিস জানায়, স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিনের নেতৃত্বে একজন গাড়িচালক ও পাঁচজন ফায়ারফাইটার আগুন নিয়ন্ত্রণে অংশ নেন। ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের গাড়িকে প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।
প্রতিনিধি/এসএস