Dhaka Mail Logo

সারাদেশ

ফতুল্লায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, লাশ নিতে স্বজনদের তড়িঘড়িতে সন্দেহ

জেলা প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ এএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মুসলিমনগর এলাকায় সোহাগী (১৭) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় সোহাগীকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোহাগীকে মৃত ঘোষণার পর তার সঙ্গে থাকা মোস্তাকিনসহ পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হলে বিষয়টি ফতুল্লা মডেল থানায় জানানো হয়।

ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশিষ কুমার বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ গ্রহণের প্রক্রিয়া চলছে।

তবে কী কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে  তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

প্রতিনিধি/এমআর