জেলা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
সিরাজগঞ্জে টেস্টি ট্রিট, লাইভ বেকারি ও মুদি দোকানে অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে তিন দোকান মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে সিরাজগঞ্জ পৌর এলাকার এসএস রোডে এ অভিযান চালানো হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাটালিয়ন আনসার টিম ছিলেন।
মো. সোহেল শেখ জানান, অভিযানে ব্রেড ও কেকে যথাযথ লেভেল ব্যবহার না করা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও পূর্ণ ঠিকানা না থাকা, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কেক উৎপাদন এবং বাজারজাতকরণসহ বিভিন্ন অনিয়মে টেস্টি ট্রিটের ম্যানেজার মো: শিবলী সাদিককে ১৫ হাজার, মেসার্স যুগলকৃষ্ণ ভাণ্ডারের মালিক স্বরূপ সাহাকে ৮ হাজার এবং সিরাজগঞ্জ লাইভ বেকারির মালিক মো. শান্ত শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, এছাড়াও অভিযানে কাঠেরপুল, চৌরাস্তা ও বড় বাজার এলাকায় নিত্যপণ্যের বাজারদর, মজুত ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
প্রতিনিধি/ এজে