জেলা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতই সংকট আসুক না কেন, যতই ক্রাইসিস আসুক না কেন। বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরো নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠে জাতীযতাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুর কুদ্দুস তালুকদার দুলু বলেন, জিয়াউর রহমানের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়্যন্ত্রকারীরা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। বিএনপি নিশ্চিহ্ন হয় নাই। বিএনপি আরও সংগঠিত হয়েছে। যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন। বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।
হুইপ দুলু বলেন, ১৯৮২ সালের ২৪শে মার্চ এরশাদ যেদিন ক্ষমতা গ্রহণ করল। আমি সেদিন জেলখানায় চলে গেলাম। ওই অবস্থায় এরশাদ বাংলাদেশের সমস্ত এমপি-মন্ত্রীদেরকে ভাগিয়ে জাতীয় পার্টিতে নিয়ে গিয়েছিল। খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে সেদিন রাস্তায় নেমেছিলেন তিনি।
তিনি বলেন, ২০০৭ সালে ওয়ান-ইলেভেন এসে যে খালেদা জিয়াকে জেল দিল। তারেক রহমানকে মামলা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করল। তারা ভেবেছিল বিএনপি বোধহয় এবার শেষ হয়ে যাবে।
সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিনসহ বিএনপির নেতৃবৃন্দ।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম ও বৃক্ষরোপণ করা হয়।