Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি

৩১ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন শিশুসহ আরও তিনজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দলন গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৩৮) এবং একই উপজেলার আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৪০)। 

আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা সদর থেকে একটি ট্রাক কেন্দুয়া যাওয়ার পথে রামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ওয়াজেদ ও যাত্রী লিজা আক্তার নিহত হন। এক শিশু ও দুই যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে হতাহতদের উদ্ধার করেন।

ওসি তরিকুল ইসলাম বলেন, লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/এলএ