Dhaka Mail Logo

সারাদেশ

রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি

৩১ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র মো. শামিম বিষয়টি জানিয়েছেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত আব্দুল হান্নানের বাড়ি চাপাইনবাবগঞ্জ সদর এলাকায়। 

চিকিৎসকরা জানান, রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মারা যান।

রামেক হাসপাতাল থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসাপাতালটিতে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। এ সময়ে ১৭ জন ছুটি পেয়ে বাসায় ফিরেছেন। বর্তমানে ৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

রামেক হাসপাতালের মুখপাত্র মো. শামিম বলেন, ডেঙ্গুতে একজন মারা গেছেন। তার মৃত্যুর কারণ ডেঙ্গু শক সিন্ড্রোম। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এলএ