Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি

৩১ আগস্ট ২০২৬, ১২:০৫ পিএম

ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ দুর্ঘটনায় দুইজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এমআর