Dhaka Mail Logo

সারাদেশ

পিরোজপুরে ১০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি

৩০ আগস্ট ২০২৬, ১০:২১ পিএম

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১০০ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বরিশালগামী টোলপ্লাজার সামনের পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. তাজেল হাওলাদার ও মো. কবির খলিফা।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদক উদ্ধারে অভিযান চালায় এক দল ডিবি পুলিশ। এ সময় গোপন সংবাদে দলটি টোলপ্লাজা এলাকায় অভিযান চালালে আসামিদের থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে। যার মধ্যে আসামি মো. তাজেল হাওলাদারের নিকট থেকে ৫০ পিস এবং ২ নং আসামি মো. কবির খলিফার নিকট থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

পুলিশ সুপার জানান, মাদক নির্মূলে তারা কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। জেলাকে মাদকমুক্ত রাখতে এবং যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

প্রতিনিধি/এলএ