Dhaka Mail Logo

সারাদেশ

মানিকগঞ্জে ফসলি জমি থেকে নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

৩০ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফসলি জমি থেকে লাইলী বেগম (৬০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফকুরহাটি ইউনিয়নের চরধানকোড়া এলাকায় কুদ্দুস মিয়ার পতিত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লাইলী বেগম বরিশালের বানারীপাড়া উপজেলার মলুরহাট গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবদুর রফ।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাইলী বেগমকে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা হত্যা করে মরদেহটি জমিতে ফেলে রেখে গেছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস