Dhaka Mail Logo

সারাদেশ

নতুন স্কুলব্যাগ হাতে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি

৩০ আগস্ট ২০২৬, ১২:৪৬ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে শিক্ষার্থীদের মধ্যে নতুন স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। নতুন ব্যাগ হাতে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গাইবান্ধা-৩ আসনের এমপি মাওলানা আবুল কাওছার মুহাম্মদ নজরুল ইসলাম এ উদ্যোগ নিয়েছেন।

রোববার (৩০ আগস্ট) সকালে সাদুল্লাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলব্যাগ বিতরণ করা হয়। ব্যাগ হাতে পেয়ে শিক্ষার্থীদের অনেককেই হাসিমুখে দেখা যায়। কেউ নতুন ব্যাগ কাঁধে নিয়ে সহপাঠীদের সঙ্গে আনন্দে মেতে ওঠে, আবার কেউ ব্যাগ নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায় ছিল।

5cf1d946-582a-4571-874d-16ccb83724f9

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল ওয়ারেছ, সেক্রেটারি মাহবুবুর রহমান, ছাত্রনেতা কাওছার রহমান কাজল, বিদ্যালয়ের সভাপতি শামীম আরা, প্রধান শিক্ষক উম্মে হাবিবা মোছা. লেহিনা আক্তার বানু ও সহকারী শিক্ষক অলিউর রহমান মিলনসহ অনেকে।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে শুধু পাঠ্যবই নয়, প্রয়োজনীয় শিক্ষা উপকরণও গুরুত্বপূর্ণ। অনেক দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীর পক্ষে স্কুলব্যাগসহ প্রয়োজনীয় উপকরণ কেনা কষ্টকর। তাদের সহযোগিতায় সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

প্রতিনিধি/এসএস