জেলা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৬, ১২:৩০ পিএম
সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম জানান, রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা থানার পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আবুল কাশেম পল্লবকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, সিলেট ও বিয়ানীবাজারসহ দেশের বিভিন্ন থানায় পল্লবের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্তত ২০টি মামলা রয়েছে।
প্রতিনিধি/এসএস