Dhaka Mail Logo

সারাদেশ

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৬

জেলা প্রতিনিধি

২৯ আগস্ট ২০২৬, ০৯:৩৪ পিএম

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মহানগর অধ্যাদেশ অনুযায়ী আটককৃত ব্যক্তিরা।
অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এছাড়া ট্র্যাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১০৬টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, মহানগরীর আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে