Dhaka Mail Logo

সারাদেশ

বিমানবন্দরে গ্রেফতার ঝালকাঠির হত্যা মামলার আসামি

জেলা প্রতিনিধি

২৯ আগস্ট ২০২৬, ০৮:৫৭ পিএম

ঝালকাঠির রাজাপুরে যুবক হত্যা মামলার আসামি মো. জামাল হোসেনকে(২৩) বিদেশ যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে রাজাপুর থানার পুলিশ তাকে থানায় নিয়ে আসে। জামাল হোসেন উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকার মো. মকিম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত ৪ এপ্রিল দুপুরে বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় মিলন হাওলাদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. নাসির হাওলাদার বাদী হয়ে ৫ এপ্রিল রাজাপুর থানায় হত্যা মামলা করেন।

মামলায় ১২ জনের নাম উল্লেখ করে আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার বিদেশ যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে শনাক্ত করে। পরে রাজাপুর থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, গ্রেফতার জামাল হোসেনকে শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে