Dhaka Mail Logo

সারাদেশ

ধোবাউড়ায় ভারতীয় ৭ গরু আটক

জেলা প্রতিনিধি

২৯ আগস্ট ২০২৬, ০৬:৫৭ পিএম

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের লাঙ্গলজোড়া হোসেন বাজার এলাকা থেকে ভারতীয় ৭টি চোরাই গরু আটক করেছেন স্থানীয় জনতা।  তবে এ ঘটনায় কাউকে আটক করতে যায়নি

শনিবার (২৯ আগস্ট) সকালে এসব গরু আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় গরুগুলো লাঙ্গলজোড়া হোসেন বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি নিশ্চিত হয়ে তারা একত্রিত হয়ে ৭টি গরু আটক করেন।

এ বিষয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ধোবাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গরুগুলো নিজেদের হেফাজতে নেয়। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তীতে গরুগুলো থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, আটক ভারতীয় গরুগুলো এখনও থানায় নিয়ে আসা হয়নি। পরে বিস্তারিত জানা যাবে। 

প্রতিনিধি/এজে