Dhaka Mail Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় বাস টার্মিনালের পাশে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৯ আগস্ট ২০২৬, ০২:১৫ পিএম

চুয়াডাঙ্গা সদর থানাধীন ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে আসাদুল ওরফে সাহাবুদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) ভোর ৫টার দিকে ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় একটি বিদ্যুতের খুঁটির পাশে আসাদুলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত আসাদুল ওরফে সাহাবুদ্দিন চুয়াডাঙ্গা শহরের রেলপাড়া এলাকার মৃত আবদুল ওহাব আলীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

133a165c-290f-4a11-bb9d-d6b6c16f1d47

পরিবারের সদস্যরা জানান, আসাদুল প্রায় ১০ বছর ধরে অসুস্থ ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে নিহতের মা ও ভাই ঘটনাস্থলে উপস্থিত হন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পরবর্তী কার্যক্রম শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/এসএস