Dhaka Mail Logo

সারাদেশ

যশোরে মাকে হত্যার অভিযোগ স্কুলশিক্ষক ছেলের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি

২৭ আগস্ট ২০২৬, ১০:২৮ পিএম

যশোর সদর উপজেলায় মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে তার বড় ছেলে মামুন স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারী আলতাব মাস্টারের স্ত্রী। অভিযুক্ত মামুন তার বড় ছেলে। মামুন লাউজুনি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে গোলোযোগের সৃষ্টি হয়। একপর্যায়ে মামুন তার মাকে বটি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মামুনকে আটক করা হয়। ঘটনার কারণ ও সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

যশোর কোতয়ারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং ঘটনার সময় প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রতিনিধি/ এজে