Dhaka Mail Logo

সারাদেশ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লায় ১২ দিনব্যাপী কর্মসূচি

জেলা প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৬, ০৩:১১ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লায় হযরত শাহ সুফি রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী (রহ.) দরবার শরীফের উদ্যোগে ১২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বুধবার (২৬ আগস্ট) শেষ দিনে কর্মসূচির মধ্যে ছিল দরবার শরীফে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তিলাওয়াত, ১ লাখ ৪০ হাজার বার কালেমা তাওহিদ ও দরুদ শরিফ পাঠ, ২৪টি খতমে কাদেরী শরিফ পাঠ, মহানবী (সা.)-এর বর্ণাঢ্য জীবন ও আদর্শের ওপর আলোচনা, শিশু-কিশোরদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে পরীক্ষা ও পুরস্কার বিতরণ।

13d36771-ac5e-477a-8d85-c0ec115b841f

এ ছাড়া রাতব্যাপী জিকির-আজকার ও মিলাদ মাহফিল, কাসিদা পরিবেশন, মহানবী (সা.)-এর প্রতি সালাত ও সালাম পেশ এবং অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়।

শেষ দিনে বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে ১২ দিনব্যাপী এ কর্মসূচির সমাপ্তি হয়। মোনাজাত পরিচালনা করেন এনায়েত মোর্শেদ সাবেরী আলক্বাদেরী।

প্রতিনিধি/এসএস