জেলা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৬, ০৯:০৩ পিএম
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে হাবিব নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশু হাবিব ওই গ্রামের তাহেরের ছোট ছেলে।
স্বজনরা জানান, সকালে শিশু হাবিব বাড়ির পাশে পুকুরের পাড়ে খেলছিলো। দীর্ঘক্ষণ বাড়িতে ফিরে না আসায় তার মা তাকে খুঁজতে শুরু করেন। এসময় বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে হাবিবের মা বাড়ির পাশের পুকুরে খোঁজ করতে গিয়ে পানিতে হাবিবকে ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত তাকে পানি থেকে তুলে আনা হয়। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানান।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এজে