জেলা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৬, ০২:৫০ পিএম
নরসিংদীর পলাশে ইটবোঝাই লরির ধাক্কায় সেলিম মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ডাংগার তেপোথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সেলিম মিয়া ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মিয়াজিগাঁও এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। তিনি স্থানীয় প্রাণ-আরএফএল কোম্পানির চরকা টেক্সটাইল মিলের শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে সেলিম মিয়া সাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। এর পর ডাংগা-পাঁচদোনা সড়কের তেপোথা নামক এলাকায় পৌঁছলে ইটবোঝাই একটি ট্রলি সেলিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় সড়কের পাশে ট্রলি ফেলে রেখে চালক পালিয়ে যান।
পলাশ থানার এসআই মামুন বলেন, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়দানতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/টিবি