জেলা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেওয়ারগাছা বিল থেকে মালা খাতুন (৭১) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মালা খাতুন উল্লাপাড়া পৌর শহরের নেওয়ারগাছা গ্রামের মৃত আনসার আলীর স্ত্রী।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মালা খাতুনের মাছ ধরার প্রতি আগ্রহ ছিল। ধারণা করা হচ্ছে, সোমবার রাতে বিলের পানিতে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও বলেন, মালা খাতুন একাই থাকতেন। তিনি ছোট একটি মুদি দোকান চালাতেন। তার মাছ ধরার প্রতি অনেক আগ্রহ ছিল। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
প্রতিনিধি/এসএস