Dhaka Mail Logo

সারাদেশ

চট্টগ্রামে ভলকানাইজ ট্যাংক বিস্ফোরণে আহত দুই

জেলা প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৬, ০২:২১ পিএম

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে গ্যারেজে থাকা দুই হাজার লিটারের হাওয়ার ট্যাংক (ভলকানাইজ) বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন গ্যারেজের মালিক ইমন হোসেন ও ইউনুস। তাদের মধ্যে ইউনুসের আঘাত গুরুতর। তাকে বড়তাকিয়া রেডিয়্যান্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।

7acdc30e-f30a-4f97-929e-141bb542e4ef

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর ট্যাংকটি প্রায় ৫০ ফুট ওপরে উঠে যায়। এতে গ্যারেজসহ পাশের আরও একটি দোকান দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, সকালে ইমন ব্যবসাপ্রতিষ্ঠান খুলে হাওয়ার মেশিনটি চালু করেন। কিছুক্ষণ পর বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের দোকানগুলো কেঁপে ওঠে। তার দোকানেরও বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

b6ecd5e3-adc5-46fc-ac6c-daeabb4a4472

বড়তাকিয়া রেডিয়্যান্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান বলেন, শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে ইউনুসকে হাসপাতালে আনা হয়। তার চোখ ও মুখে বেশি আঘাত লেগেছে। চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

প্রতিনিধি/এসএস