Dhaka Mail Logo

সারাদেশ

শৈলকূপায় টিসিবি পণ্য বিতরণের সময় সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৬, ১১:৩৮ এএম

ঝিনাইদহ শৈলকূপা উপজেলার পৌরসভা এলাকায় টিসিবি পণ্য বিতরণ নিয়ে গোলযোগকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেন নামে এক বৃদ্ধকে পিটিয়ে আহত করে।

সোমবার (২৪ আগস্ট) রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের বাড়ি উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামে ও তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে টিসিবি পণ্য বিতরণ নিয়ে সাবেক মেম্বার ইলিয়াসের ছেলে রিসালাত হোসেনের সঙ্গে চতুড়া গ্রামের মজিবর হোসেনের ছেলে মাজিদুল ইসলামের কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে ওই বিকেলেই হাজি মার্কেট এলাকায় ইলিয়াসকে থামিয়ে অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। টানা চারদিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/টিবি