Dhaka Mail Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি

জেলা প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের একটি শাখার ভেতর থেকে এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে এক গ্রাহক ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে ব্যাংকে আসেন। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে পাশের টেবিলে বসে জমা দেওয়ার ভাউচার লিখছিলেন। এ সময় চক্রের এক সদস্য কৌশলে টাকার ব্যাগটি নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়।

0c6c99f5-7639-412a-bfca-b662038fabe3

ব্যাংক সূত্র জানায়, গ্রাহক সেজে চক্রের কয়েকজন সদস্য ব্যাংকে প্রবেশ করেছিল। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

2911503c-cde5-42d2-82e5-97d61a9e8b5f

সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখার প্রধান মে. শরীফুল হক বলেন, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে ভাউচার লিখছিলেন। এ সময় টাকার দিকে নজর না থাকায় চোর চক্র কৌশলে ব্যাগটি নিয়ে চলে যায়। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা করছে।

এ ঘটনায় ব্যাংকের গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রতিনিধি/এসএস