Dhaka Mail Logo

সারাদেশ

‘দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলিতে পাহাড়িদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে’

জেলা প্রতিনিধি

২৩ আগস্ট ২০২৬, ১০:১৫ পিএম

বান্দরবানবাসীর জীবনমান উন্নয়নে সৎ ও নিষ্ঠাবান সরকারি কর্মকর্তাদের পদায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বান্দরবান কেএসআই মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এ আহ্বান জানান।

সারজিস আলম বলেন, সমতলের চেয়ে বান্দরবানের পাহাড়ি অঞ্চলে জীবিকা নির্বাহ অনেক কষ্টসাধ্য। যারা অতি কষ্টে জীবিকা নির্বাহ করে, সেখানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি করার ফলে সেই কর্মকর্তারা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তাদের জীবন আরও দুর্বিষহ করে তুলেন। ফলে পার্বত্য অঞ্চলের জনগণের জীবন মান উন্নয়নে সরকারকে এই নীতি থেকে বেরিয়ে আসতে হবে। এসব অঞ্চলে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগনের জীবন মান উন্নত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বান্দরবান জেলা নাগরিক পাটির (এনসিপি) আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন- দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেকারুল ইসলাম প্রমুখ।

প্রতিনিধি/এলএ