জেলা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম
নরসিংদীর বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. এহসান উল্লাহ পিয়ালকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) সকালে বেলাব বাজারের সোনালী ব্যাংকসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পিয়াল বেলাব উপজেলার নিলক্ষীয়া নামাপাড়া গ্রামের মৃত জহিরুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাব থানায় দায়ের করা ১৬ নম্বর মামলায় পিয়ালকে গ্রেফতার করা হয়েছে। ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধনী ২০১৩) ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নির্দিষ্ট একটি মামলায় পিয়ালকে গ্রেফতার করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।’
প্রতিনিধি/এসএস