জেলা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৬, ০৪:৪৬ পিএম
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সহসভাপতি খয়রাত হোসেনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাত ১১টার পর শহরের খালধার রোড এলাকা থেকে যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে খয়রাত হোসেনের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, খয়রাত হোসেনের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এসএস