Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ

জেলা প্রতিনিধি

২৩ আগস্ট ২০২৬, ০২:৫৮ পিএম

কুমিল্লায় পৃথক অভিযানে যানবাহনসহ ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও অন্যান্য পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৩ আগস্ট) সকালে জেলার চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলায় এসব অভিযান চালানো হয়।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এসব তথ্য জানায়।

বিজিবি জানায়, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার সকালে চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং আদর্শ সদর উপজেলার কটকবাজার পোস্টের বিশেষ টহল দল পৃথক অভিযান চালায়।

781630167_1686573555737083_7985538977971530319_n

অভিযানে সীমান্ত থেকে প্রায় ছয় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এবং পাঁচ কিলোমিটার অভ্যন্তরে পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় যানবাহনসহ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রিপিস, রেডবুল ও মুভ মলম জব্দ করা হয়।

বিজিবির ভাষ্য, জব্দ করা পণ্যের মোট মূল্য ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। এসব মালামাল বিধি অনুযায়ী কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস