জেলা প্রতিনিধি
২২ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম
ঝিনাইদহের বাস টার্মিনাল সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর পিছনের একটি ছাত্রাবাস থেকে ওয়ান শুটার গান ও দুইটি তাজা বুলেটসহ তিন যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় গোয়েন্দা শাখা (ডিবি)'র একটি বিশেষ ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ফয়সাল (৩৩), নাসিব রহমান অন্তর (২১) ও আব্দুল হাই (২৩) নামে তিন যুবককে আটক করা হয়।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি মো. শরিফুল ইসলাম জানান, আটক ফয়সাল সে শহরের পাগলাকানাইয়ে ভাড়া থাকলেও, গোপনে বাস টার্মিনাল এরিয়ায় ঐ ছাত্রাবাসে কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘদিন মাদকের রমরমা ব্যবসা পরিচালনা করে আসছিল। আজ গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি ইউনিট অভিযান চালানোর সময় সাথে থাকা আরও দুই সহযোগীসহ একটি দেশীয় ওয়ানসুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।অপর আটক অন্তর ঝিনাইদহ শহরের কালিকাপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। এবং আব্দুল হাই মর্ডাণ মোড় এলাকার শওকত আলীর ছেলে।
আটককৃত তিন মাদক কারবারিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলার প্রস্তুতি চলমান রয়েছে।
প্রতিনিধি/ এজে