Dhaka Mail Logo

সারাদেশ

ফুলবাড়ীয়ায় এনসিপির উপজেলা কমিটি থেকে ১৪ নেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি

২২ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটি থেকে ১৪ নেতা সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ করেছেন।

শনিবার (২২ আগস্ট) বিকালে ফুলবাড়ীয়া প্রেস ক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার উমর শরীফ।

লিখিত বক্তব্যে জানান, উপজেলা কমিটিতে ফ্যাসিস্টদের দোসর ও হত্যা মামলার আসামিদের নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক মঞ্জুরুল হক মামুন তিনি নিজেই জাতীয় পার্টির নেতা। জাতীয় থেকে পদত্যাগ না করেই তিনি এনসিপির উপজেলা কমিটির আহ্বায়ক হয়েছেন। আমরা বিষয়টি নিয়ে জেলা ও কেন্দ্রীয় কমিটিতে আলোচনা করেছি কিন্ত  তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা এনপিপির উপজেলা কমিটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সানাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক। 

পদত্যাগ কারীদের মধ্যে উপজেলা কমিটির জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সম্পাদক, জুলাই শহীদ হাফিজের স্ত্রী আকলিমা আখতার আঁখির নামও ও রয়েছে। 

এ ব্যাপারে উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মঞ্জুরুল হক মামুন জানান, আজকে যারা কমিটি থেকে পদত্যাগ করল কি কারণে পদত্যাগ করলো তারাই ভালো বলতে পারবেন। উপজেলা কমিটিতে হত্যা মামলার আসামি ও জাতীয় পার্টির কোনো আছে কি না এটা আমার জানা নেই। 

উল্লেখ্য, গত ৭ আগস্ট ময়মনসিংহ জেলা কমিটি ৫১ সদস্যবিশিষ্ট ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটি অনুমোদন দেন। ১৬ দিনের মাথায় কমিটি থেকে ১৪ জন নেতা পদত্যাগ করলেন।

প্রতিনিধি/এজে