জেলা প্রতিনিধি
২২ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। এতে দোকানগুলোর আসবাবপত্র, কাঠসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা হলেন আবদুল্লাহ আল নোমান, দিদার হোসেন ও মেজবাউল আলম।

ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানে থাকা ফার্নিচার, কাঠ ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তাদের ধারণা, এতে মোট ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ জয়নাল আবেদীন তিতাশ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে তিনটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রতিনিধি/এসএস