Dhaka Mail Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কলেরা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু

জেলা প্রতিনিধি

২২ আগস্ট ২০২৬, ০২:২২ পিএম

দেশের ১৪টি ঝুঁকিপূর্ণ উপজেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও নবীনগর উপজেলায় প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের টিকাকেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক শেখ মো. ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. নোমান মিয়াসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপে (প্রথম ডোজ) এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ধাপে (দ্বিতীয় ডোজ) টিকা খাওয়ানো হবে।

c31b1e90-8699-4808-8792-103a9995fd19

সদর ও নবীনগর উপজেলায় মোট ১০ লাখ ২৪ হাজার ৫০৯ জনকে এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩টি ওয়ার্ডে ৪ লাখ ২১ হাজার ৪৬০ জন এবং নবীনগর উপজেলার ২০টি ইউনিয়নের ৬০টি ওয়ার্ডে ৬ লাখ ৩ হাজার ৪৯ জনকে টিকা খাওয়ানো হবে।

তবে এক বছরের কম বয়সী শিশু ও গর্ভবতী নারীরা এ টিকাদান কর্মসূচির আওতামুক্ত থাকবেন।

প্রতিনিধি/এসএস