Dhaka Mail Logo

সারাদেশ

বাকৃবির নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. রফিকুল ইসলাম সরদার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২১ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আদেশ অনুযায়ী, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত আগামী দুই বছরের জন্য ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২১ আগস্টের পূর্বাহ্ণ থেকে এ নিয়োগ কার্যকর হবে। তিনি ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির অধ্যাপক ড. মো. শহীদুল হকের স্থলাভিষিক্ত হবেন।

অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের শিক্ষক। তিনি এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রমেও তিনি দায়িত্ব পালন করেছেন।