জেলা প্রতিনিধি
২১ আগস্ট ২০২৬, ০১:৫৬ এএম
পঞ্চগড় সদর উপজেলার টিয়াপাড়া সীমান্ত থেকে চারটি ভারতীয় গরু আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর নির্দেশনায় নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল টিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৭৫৫/৮-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি স্থান থেকে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় গরু আটক করা হয়।
আরও পড়ুন: চেয়ারম্যানের ২ স্ত্রী, দ্বিতীয় পক্ষের সন্তানরা ভাঙল বাবার বাড়ি
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গরুগুলো আটক করা হয়েছে।
সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের চোরাচালান বন্ধে অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।