Dhaka Mail Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি

জেলা প্রতিনিধি

২০ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম

​দুই শ্রমিক সংগঠনের মধ্যে বিরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে জেলা থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ কোনো রুটেই বাস ছেড়ে যায়নি।

​হঠাৎ পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। কোনো আগাম তথ্য না থাকায় গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে বাস টার্মিনালে এসে আটকে পড়েছেন বহু মানুষ। বাস না পেয়ে বাধ্য হয়ে অনেকে সিএনজিচালিদ অটোরিকশাসহ বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া গুণে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

 

​চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া জানান, দুইদিন আগে হরিপুর এলাকায় জেলায় কর্মরত পরিবহন শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে দুই শ্রমিক সংগঠনের মধ্যে উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়। যার জেরে আজ সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/টিবি