Dhaka Mail Logo

সারাদেশ

গাইবান্ধায় চালবোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত

জেলা প্রতিনিধি

১৯ আগস্ট ২০২৬, ০৯:৩০ পিএম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় চালবোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে গাড়ির নিচে পড়ে মোজাহিদ মিয়া (২৩) নামের এক হেলপার নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলের দিকে উপজেলার আনন্দবাজার রেললাইন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাহিদি মিয়া সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ মন্দুয়ার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় ট্রাকটি চাল নিয়ে কালিরবাজার থেকে সাদুল্লাপুরের দিকে রওনা হয়। পথিমধ্যে আনন্দবাজার রেললাইন সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রাকেটির চাকা ভেঙে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এসময় ট্রাকের হেলপার নিচে পড়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোজাহিদ মিয়াকে মৃত্যু ঘোষণা করেন।  

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম বলেন, আনন্দবাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর শুনেছি। সেটি খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিনিধি/ এজে