Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি

১৯ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম

নাটোরের বড়াইগ্রামে বাস কাউন্টারে যাত্রী উঠানোকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, দুইজনকে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি শান্ত রয়েছে।

বুধবার(১৯ আগস্ট) দুপুরে উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বনপাড়া বাইপাস মোড়ে পাশাপাশি বিআরটিসি কাউন্টার ও লোকাল বাসের কাউন্টার। উভয়ের লোক বাসে উঠানোকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি হয়। তার জের ধরে বুধবার লোকাল বাস কাউন্টারে মীমাংসার জন্য বসলে এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে হয়। এসময় বিআরটিসি কাউন্টারের মালিক নয়ন, (২৫), বনপাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, (৩৫), সাহিনসহ (৩৫) ২০-২৫ জন অতর্কিত হামলা করে। অন্য গ্রুপের বনপাড়া পৌরসভার ৭ নং হারোয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেন (৫৫), ১১ নং চকপাড়া ওয়ার্ডের আসলাম হোসেন (৪৭), ২ নং বনপাড়া ওয়ার্ড কৃষকদলের সভাপতি মমতাজ উদ্দিন (৫০) ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হোসেন ফকির (৫০) গুরুতর আহত হয়। এরমধ্যে হোসেন ফকির ও আসলাম হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় ৪টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।

প্রতিনিধি/এজে