Dhaka Mail Logo

সারাদেশ

ঝিনাইদহে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

জেলা প্রতিনিধি

১৮ আগস্ট ২০২৬, ০৪:৫৮ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার ওই শিক্ষার্থী বিদ্যালয়ে এলে শিক্ষক তাকে ওয়াশরুমে যাওয়ার জন্য একটি চিরকুট লিখে দেন। পরে শিক্ষকও ওয়াশরুমে যান। সেখানে তিনি ওই শিক্ষার্থীকে বিভিন্নভাবে স্পর্শ করেন বলে অভিযোগ। এ সময় শিক্ষার্থী দৌড়ে বিদ্যালয় থেকে বের হয়ে বাড়িতে গিয়ে কান্নাকাটি করে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।

bd50d3ec-6850-4604-ac04-83d7690c5c85

ঘটনার পর আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ওই শিক্ষক বিদ্যালয়ে এলে স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখেন। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ বিদ্যালয়ে গিয়ে তাকে আটক করে।

কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘লিখিত অভিযোগ দিলে আইনগতভাবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।’

অভিযোগের বিষয়ে ওই শিক্ষকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস