Dhaka Mail Logo

সারাদেশ

নোয়াখালীতে ব্র্যাক কার্যালয় থেকে কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১৮ আগস্ট ২০২৬, ০৪:১৭ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে ব্র্যাকের একটি শাখা কার্যালয় থেকে দাউদুল ইসলাম তুষার (৩০) নামের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার চর জব্বার ইউনিয়নের কাঞ্চনবাজার শাখা কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তুষার ফেনীর বাসিন্দা। তিনি গত চার মাস ধরে ওই শাখায় নিরীক্ষক (অডিটর) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অফিস খোলার পর চাবি আনতে গিয়ে সহকর্মীরা একটি কক্ষের ভেতর তুষারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হলে চর জব্বার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস