Dhaka Mail Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ওভারটেক করতে গিয়ে ট্রাক-বাইকের সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি

১৮ আগস্ট ২০২৬, ০৪:১২ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার শেখটোলা এলাকার এরফান আলীর ছেলে আসাদ আলী এবং একই এলাকার জাফর আলীর ছেলে জাবের আলী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন আসাদ ও জাবের। কানসাট এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আসাদ। গুরুতর আহত জাবেরকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

0c0d4527-3891-4d2c-ad90-3f049f2fa43c

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, একই দিন সকালে শিবগঞ্জ উপজেলায় পৃথক এক সড়ক দুর্ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

প্রতিনিধি/এসএস