Dhaka Mail Logo

সারাদেশ

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

জেলা প্রতিনিধি

১৮ আগস্ট ২০২৬, ০২:৪০ পিএম

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় যাত্রীবাহী লোকাল বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বৌলতলী সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

045ba96d-163d-4acd-bf12-57b218e63084

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্লা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে সড়কের ওপর পড়ে যায় এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

b04c15f1-d4f3-4e9b-b23c-201ed46a682d

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের চালক ও সহকারী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর বাসের এক যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় সড়কের ওপর পড়ে থাকা ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রতিনিধি/এসএস