জেলা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৬, ০৩:৩৯ পিএম
নীলফামারীর ডোমারে গরুবোঝাই নসিমনের ধাক্কায় শাহজাহান আলী (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার তিনবট এলাকায় ডোমার-জলঢাকা আন্তঃউপজেলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী ডিমলা উপজেলার পাঙ্গা-রামডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে গরুবোঝাই একটি নসিমন জলঢাকা থেকে ডোমারের দিকে যাচ্ছিল। তিনবট এলাকায় নসিমনটির ধাক্কায় শাহজাহানসহ চারজন আহত হন। গুরুতর আহত শাহজাহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্য তিনজনকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত অপর তিনজনের পরিচয় ও তাদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনবট এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহজাহান নামের একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস