Dhaka Mail Logo

সারাদেশ

অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উঠানে ফেলে পালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে

জেলা প্রতিনিধি

১৭ আগস্ট ২০২৬, ০৩:৩৩ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ স্বামীর বাড়ির উঠানে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে।

নিহত আফরোজা বেগমের বয়স ১৮ বছর। তিনি উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামের দীন ইসলামের স্ত্রী। স্বজনদের অভিযোগ, সোমবার সকালে একটি লাশবাহী গাড়িতে গাজীপুর থেকে আফরোজার মরদেহ এনে বাড়ির উঠানে ফেলে রাখা হয়।

পরিবারের দাবি, এর আগে গাজীপুরের কোনাবাড়ীর একটি ভাড়া বাসায় স্বামীর নির্যাতনের শিকার হন আফরোজা। মৃত্যুর আগে বাবাকে ফোন করে তিনি বলেছিলেন, ‘আর বুঝি আমাকে জীবিত পাবা না, এরা এবার আমাকে মেরেই ফেলবে।’

wom

স্বজনদের অভিযোগ, আফরোজার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তবে পুলিশ জানিয়েছে, হাসপাতালের কাগজপত্রে বিষপানে তাঁর মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। শরীরে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস