জেলা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৬, ০১:০৭ পিএম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোনার বাংলা এনজিওর পরিচালক আরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ আগস্ট) রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের দুর্গানগর গ্রামের বাড়ির পাশের একটি কাঠবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরিফুল ইসলাম দুর্গানগর গ্রামের দানেজ আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, স্থানীয় লোকজন একটি মেহগনিগাছের সঙ্গে আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, আজ সোমবার মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা জানতে পুলিশ তদন্ত করছে।
প্রতিনিধি/এসএস